পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। দিন কয়েক আগে ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরে যে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছিল। ভবানীপুর এলাকায় শাহ-শুভেন্দুর সামনেই বচসা-ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকেরা। চূড়ান্ত অবনতি হয় আইনশৃঙ্খলার। সেই ঘটনায় ডিসি-সহ চার পুলিশ আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেই ঘটনায় চারজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার (ডিসি-২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, আলিপুর থানার অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরের সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। এই আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্য অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। একইসঙ্গে, সংশ্লিষ্ট চারজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ আগামীকাল রবিবার ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে কার্যকর করতে হবে। পাশাপাশি, এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্টও কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে। ভোটের আগে এই ধরনের কড়া পদক্ষেপ প্রশাসনের প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছে এবং আইনশৃঙ্খলার বিষয়ে কোনো আপস না করার ইঙ্গিত দেয়।

