খবরটি ভুয়ো, সাফ জানাল নির্বাচন কমিশন
বুধবার সকালে আচমকাই শোনা যায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে পুরনো মামলার জেরে গ্রেফতার করা হবে! কবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এই খবরের পর এমনকী এও রটে যায় যে, ভোটের আগেই গ্রেফতারির মুখে শ্রীজাত (Srijato Bandyopadhyay)। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্যেই এরকম পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে বুধবারের সকালে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানার খবর প্রকাশ্যে আসতেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়েছিল বাংলার রাজনৈতিক ও শিল্পী মহল৷ তবে খানিক পরেই নির্বাচন কমিশন জানায়, ‘এই খবর ভুয়ো।’ এনিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, এরূপ কার্যকলাপ কেবল বিভ্রান্তিকরই নয়, বরং তা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনআস্থাকেও ক্ষুণ্ণ করে। মিথ্যা ও যাচাইহীন তথ্য প্রচারের জন্য যারা দায়ী বলে প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বুধবার সকালে রটেছিল কমিশনের নির্দেশে শ্রীজাতকে ইতিমধ্যেই গ্রেফতারের নির্দেশ৷ কবির বিরুদ্ধে ওয়ারেন্ট৷ ২০২৬ বিধানসভা ভোটের আগে নজিরবিহীন কড়াকড়ি নির্বাচন কমিশনের৷ পুরনো মামলায় কবির গ্রেফতারির নির্দেশ৷ কবিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন এবং আদালতের নির্দেশ কাজ করতে পুলিশকে তৎপরতার নির্দেশ৷ তাঁর থেকে প্ররোচনা পেয়ে উত্তেজনা ছড়াতে পারে ভোটের সময় তাই এই সতর্কতা৷

