November 25, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
কলকাতা

এবার স্ট্রং-রুমের পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়, যাচ্ছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে

ফের স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলোর গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ইন্ডোরই এখন স্ট্রং রুম। জমা রয়েছে ইভিএম। কিন্তু, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের নজরদারি নিয়ে অভিযোগ করলেন তৃণমূলের দুই প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাঁজা। তাঁদের অভিযোগ, সিল করা স্ট্রংরুমের ভেতরে নিয়ম বহির্ভূতভাবে বাইরের ৩ মহিলা প্রবেশ করছে, এতে মদত রয়েছে কমিশনের। নেতাজির ইন্ডোরের সামনে ধর্নায় বসেছেন এই দুই প্রার্থী। এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করে বিষয়টিকে ‘উদ্বেগজনক, দিনের আলোয় গণতন্ত্রে হত্যা’ বলেছে তৃণমূল। এরপরই স্ট্রংরুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের পথে রওনা হন। ‘এক্স’-এ তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে?’ তাতে আরও লেখা হয়েছে, ‘এই অন্যায়ের প্রতিবাদে এবং জনগণের ভোট পাহারা দিতে স্টেডিয়ামের বাইরে ধরনায় বসেছেন ডঃ শশী পাঁজা এবং শ্রী কুণাল ঘোষ। পরিস্থিতি মোকাবিলায় এবং গণতন্ত্রকে রক্ষা করতে সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পথে রওনা দিয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের পবিত্র রায়কে নিয়ে কোনো ছিনিমিনি বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। নির্বাচন কমিশন আর বিজেপির এই অশুভ আঁতাত আমরা ভেস্তে দেবই! সজাগ থাকুন, সতর্ক থাকুন। গণতন্ত্র লুঠ হতে দেবেন না!’

এর আগে প্রথম পর্বের ভোটের পর একাধিক জেলায় স্ট্রং রুমের সিসি ক্যামেরা নিয়ে অভিযোগ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। কমিশনকে বিষয়টি জানানোও হয়েছিল। এবার খাস কলকাতার স্ট্রং রুম নিয়েও অভিযোগ সামনে এলো। এ দিন বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “স্ট্রং রুমের নিরাপত্তায়, নজরদারিতে স্বচ্ছতার অভাব ছিল। বিষয়টি কমিশনকে জানিয়েছি। ওরাও আমাদের কথা মেনে নিয়েছে। বাড়ি সিসি ক্যামেরা লাগাবে বলে জানিয়েছে। আমরা পুরো বিষয়টি দলের নেতৃত্বকে জানাব।” এরপরই নেতাজী ইন্ডোরের দিকে রওনা হন খোদ তৃণমূল সুপ্রিমো। এ ধরনের ঘটনাকে ‘চমকপ্রদ’  বলে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্।সভার সাংসদ সাগরিকা ঘোষ। ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘চমকপ্রদ ঘটনা! কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বাক্স খোলার চেষ্টা চালানো হচ্ছে – অভিযোগ নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। তৃণমূলেরডা.শশী পাঁজা এবং কুণাল ঘোষ স্টেডিয়ামের বাইরে ধর্নায় বসেছেন। মমতা ব্যানার্জি বর্তমানে নেতাজি ইনডোর স্টেডিয়ামের পথেই রয়েছেন।’