কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার৷ বুধবার, কর্ণাটকের লোকভবনের গ্লাস হাউসে হল শপথ গ্রহণ অনুষ্ঠান৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি পরমেশ্বর৷ তবে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ‘বন্দে মাতরম’ বাজানোর কথা ঘোষণা করা হলেও ভুলবশত কর্ণাটক রাজ্যের সঙ্গীত বাজতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা৷ মুখ্যমন্ত্রী শিবকুমারের সঙ্গেই শপথ গ্রহণ করলেন তাঁর মন্ত্রিসভার আরও ১৩ সদস্য৷ সেই দলে রয়েছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যথীন্দ্র সিদ্ধারামাইয়া। নতুন মন্ত্রিসভায় আরও স্থান পেয়েছেন ইউ টি খাদার, এম বি পাটিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, কৃষ্ণা বাইরেগৌড়া, প্রিয়াঙ্ক খাড়গে, ঈশ্বর খাণ্ড্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল। রাজ্যসভার নির্বাচন শেষে মন্ত্রিসভার আরও সম্প্রসারণ হতে পারে বলে সূত্রের খবর।

