এনডিএ-এর অংশ হতে চেয়ে আবেদন করলেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা৷ ইতিমধ্যেই তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা এনডিএ-এর অংশ হতে চেয়ে আবেদন করে চিঠি দিয়েছেন বলে খবর৷ তৃণমূলের ২০ জন বিক্ষুব্ধ সাংসদ এই চিঠি দিয়েছেন বলে খবর৷ লোকসভায় তৃণমূলের দলনেতা হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার৷ পরে আরও একজন সাংসদ বিদ্রোহীদের দলে যোগ দিয়েছেন বলে খবর৷ ফলে বিদ্রোহীদের সংখ্যা বেড়ে হয়েছে ২১৷ এ দিন সকালেই দিল্লিতে বিজেপি নেতা ওম বিড়লার বাড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা৷ সেই বৈঠকের পরই এনডিএ-এর শরিক হতে চেয়ে বিদ্রোহী সাংসদরা লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন বলে খবর৷ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা হলেন – কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, সুখেন্দু শেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কালীপদ সোরেন, জুন মালিয়া, মিতালি বাগ, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, বাপি হালদার, জগদীশ চন্দ্র বসুনিয়া, দেব, পার্থ ভৌমিক, রচনা ব্যানার্জী, শতাব্দী রায়। জানা গিয়েছে, তৃণমূলের এই বিদ্রোহী সাংসদদের শিবিরের নেত্রী হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার৷ উপদলনেতা থাকছেন শতাব্দী রায়ই৷