প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার। ফুলবাগানের বাড়ি থেকে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

