লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল নয়াদিল্লিতে। শনিবার মুম্বই পুলিশের কাছে আসা একটি ফোন কলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়, যার জেরে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে দ্রুত সতর্কবার্তা পাঠানো হয়। তবে তদন্তের পর পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটিই ‘ভুয়ো’। শনিবার আসা ওই হুমকির ফোনের প্রেক্ষিতে দিল্লি পুলিশ তৎক্ষণাৎ তদন্তে নামে। দীর্ঘ যাচাই-বাছাই ও অনুসন্ধান চালানোর পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই হুমকির কোনো ভিত্তি নেই এবং লালকেল্লা চত্বরে কোনো ধরণের নিরাপত্তাজনিত উদ্বেগ বা বিপদের সম্ভাবনা নেই। রাজধানীতে এই ধরনের হুমকির ঘটনা নতুন নয়।
লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে!

