রাজধানীতে বিক্ষোভের মাত্রা আরও বাড়িয়েছে ককরোচ জনতা পার্টি তথা সিজেপি ৷ সোম-মঙ্গলের পর বুধেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের পারদ চড়ছে দিল্লিতে ৷ সিজেপির পাশাপাশি অন্যান্য সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে সামিল হয়েছে ৷ এহেন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজধানীতে অতিরিক্ত 20 কোম্পানি সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দিল কেন্দ্র ৷ বাংলা থেকে এই অতিরিক্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসা হচ্ছে ৷ বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রশাসনের আধিকারিকরা ৷ মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA) রাজধানীতে অবিলম্বে এই বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর এই জওয়ানদের আকাশপথে বাংলা থেকে নিয়ে আসা হচ্ছে ৷ চলতি বছর এপ্রিলে বিধানসভা নির্বাচনের জন্য এই কোম্পানিগুলিকে সেখানে মোতায়েন করা হয়েছিল রাজ্য সরকারের অনুরোধে ভোট পরবর্তী হিংসা রোধে তাদের সেখানেই থেকে যেতে বলা হয়েছিল । এবার দিল্লি উড়িয়ে আনা হচ্ছে ৷কেন্দ্রীয় প্রশাসন সূত্রে সংবাদসংস্থা পিটিআইকে জানতে পেরেছে, সিজেপি-র বিক্ষোভ, বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন এবং সংসদের বাদল অধিবেশনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সিআরপিএফের মোচ 20টি কোম্পানিকে কলকাতা থেকে আকাশপথে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে ৷ ইতিমধ্যেই চলতে থাকা বিক্ষোভে একাধিকবার হিংসার ঘটনা ঘটেছে ৷ দিল্লি পুলিশ ও অন্য নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের পাশাপাশি পুলিশও আক্রান্ত হয়েছে ৷ এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের প্রয়োজন হয়ে পড়েছে ।একটি সিআরপিএফ কোম্পানিতে প্রায় 100 জন কর্মী থাকেন । সেক্ষেত্রে 20 কোম্পানি বাহিনীতে মোট জওয়ান সংখ্যা দাঁড়াবে 2000 জন ৷ এই দু’হাজার সিআরপিফকে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে দিল্লিতে ৷

