November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

ভোট চুরির অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডিয়া জোট, সোমবার সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা

দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA bloc)। সংসদ ভবন থেকে রাষ্ট্রপতির ভবন পর্যন্ত এক প্রতিবাদী মার্চ শেষে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির হাতে চার দফা দাবির একটি স্মারকলিপি তুলে দেয়। বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, রাষ্ট্রপতি তাঁদের অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও এর স্বপক্ষে প্রমাণ চেয়েছেন। একইসঙ্গে আগামী সোমবার দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এদিনের ১০ সদস্যের প্রতিনিধি দলে রাহুল ছাড়াও ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, সমাজবাদী পার্টির নেতা রাজীব রায়, এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, আরজেডি সাংসদ মনোজ ঝা এবং ভিসিকে-র থোল তিরুমাভালাম। এদিন বৈঠকের পর মমতা জানান, “আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাব দেখতে পেয়েছি। উনি আমাদের বলেছেন, বিষয়টা বিস্তারিতভাবে খতিয়ে দেখবেন। তবে তার জন্য ওঁর প্রমাণের প্রয়োজন।” তিনি আরও যোগ করেন, রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁদের অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় নথি এবং তথ্যপ্রমাণ জমা দিতে বলা হয়েছে, যা তাঁরা খুব শীঘ্রই পাঠাবেন।

• ইন্ডিয়া জোটের ৪ দফা দাবি:
১. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।
২. ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ১৩.৩ কোটি ভোটারদের নাম পুনর্বহাল ও এসআইআর (SIR) প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা।
৩. সমস্ত নির্বাচনে পুনরায় ব্যালট পেপার ব্যবস্থা ফিরিয়ে আনা।
৪. বিগত দুই বছরে অনুষ্ঠিত যে সমস্ত বিধানসভা নির্বাচনে ‘ভোট চুরি’র সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে, সেগুলি বাতিল করা।

রাষ্ট্রপতি ভবনের পর এবার আগামী সোমবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির হাতে এই স্মারকলিপি তুলে দেবেন বিরোধী জোটের নেতারা।