এক টানা দর কষাকষি, শর্ত-পাল্টা শর্তের পরে অবশেষে দ্বিতীয়বার কেন্দ্রের সঙ্গে আলোচনার টেবিলে বসে ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লির ভিপি হাউসে দু’ঘণ্টার বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার শর্তে কোনও আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন CJP-এর প্রতিনিধিরা। তাঁদের দাবি, এই বৈঠকেও শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেয়নি সরকার। বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি, শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র। শনিবার ফের দুই পক্ষের বৈঠকের সম্ভাবনা।

