এক মাস আগেও যাঁকে তকমা দেওয়া হয়েছিল ‘দেশবিরোধী’ হিসেবে, আজ হঠাৎ করেই সেই তরুণের দিকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল শাসক জোট! সম্প্রতি ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা ও তরুণ নেতা অভিজিৎ দিপকের (Abhijeet Dipke) কাছে এনডিএ (NDA) জোটে যোগ দেওয়ার প্রস্তাব আসায় রাজ্য তথা জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। আর এই প্রস্তাব পেতেই তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন ওই তরুণ নেতা। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে সম্প্রতি অভিজিৎ দীপকেকে প্রজাতান্ত্রিক দল বা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ দেওয়ার আহ্বান জানান। আম্বেদকরের স্বপ্ন পূরণে এবং সমাজকে শক্তিশালী করার স্বার্থে তাঁকে এনডিএ জোটে শামিল হওয়ার কথা বলেছেন তিনি। কিন্তু এই অফার পাওয়ার পরেই ইনস্টাগ্রামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে অভিজিৎ প্রশ্ন তোলেন, “মাত্র এক মাস আগেই তো আমি আপনাদের কাছে দেশবিরোধী ছিলাম, তবে এখন কেন এই প্রস্তাব?”
উল্লেখ্য, গত মাসে যন্তরমন্তরে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, ছাত্র আত্মহত্যা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে সোচ্চার হয়েছিল ককরোচ জনতা পার্টি। সেই সময় নজিরবিহীন চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই সময় আন্দোলনকারীদের নিশানা করে ‘দেশবিরোধী শক্তি’ বা ‘সন্ত্রাসবাদীদের বি-টিম’ বলে আক্রমণ শ্লেষ করেছিল শাসক শিবির। যদিও পরবর্তীতে আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছিলেন যে, জেনারেশন জি (Gen Z)-এর আন্দোলনকারীদের যেন অযথা ‘দেশবিরোধী’ তকমা দেওয়া না হয়। সেই মন্তব্যের প্রেক্ষিতেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্রেকিং নিউজ সতর্কতা

