November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
জেলা

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা, আজই শুভেন্দু অধিকারীর সঙ্গে মনোনয়ন জমা দেবেন হাসিরানি রথ

দুই হাইভোল্টেজ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি ৷ তাতেই বড় চমক সঙ্গে অপেক্ষার অবসান। প্রথমে কংগ্রেস, পরে সিপিএম, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের পর অবেশেষে মঙ্গলবার সকালেই দুই হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম প্রকাশ্যে এল। আজ বিজেপির তরফেই দুই প্রার্থীর নাম ঘোষণা করা হল। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে লড়বেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ। রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী হলেন শাখারভ সরকার‌। আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে হাসিরানি রথ মনোনয়নপত্র জমা দেবেন। শুভেন্দু অধিকারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ করতেন চণ্ডীপুরের চন্দ্রনাথ রথ । রাজ্যে পালাবদলের পর চন্দ্রনাথের খুন হয়। তারপর এলাকার দাবি ছিল নন্দীগ্রাম উপনির্বাচনে চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথকে বিধানসভায় প্রার্থী করার। 210 বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির তরফ থেকে হাসি রানি রথ’কে প্রার্থী করা হল এদিন। আজই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরকে সঙ্গে নিয়ে হাসিরানি রথ মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে নন্দীগ্রাম জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, “দল আমাকে মর্যাদা দিয়েছে। আমি দলের মর্যাদা রক্ষা করব।”

উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছিল গত 4 মে। তার দু’দিনের মাথায় অর্থাৎ 6 তারিখ মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দুর তৎকালীন আপ্তসহায়ক চন্দ্রনাথকে।