November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
জেলা

পুজো প্যান্ডেলে ডিজে বাজালেই কড়া ব্যবস্থা, কমিটিগুলিকে কড়া বার্তা পুলিশের

পুজো প্যান্ডেলে ডিজে বাজালেই কড়া ব্যবস্থা । পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠকে মঙ্গলবার এমনই বার্তা দেওয়া হল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে । এদিন জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের দফতর থেকে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভা এলাকার পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করা হয় । প্রত্যেককে সরকারি নির্দেশিকা মেনে পুজো করার কথা বলা হয় । ইলেকট্রিকের তারের পাশে যাতে প্যান্ডেল না করা হয় সেই বার্তাও দেওয়া হয় । এছাড়াও প্যান্ডেলের আশেপাশে কোনওভাবেই যাতে খাওয়া দাওয়া বা রান্না করা না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে । যাতে কোনওরকম অসতর্কতাবশত রান্নার থেকে দুর্ঘটনা না ঘটে । হকারদের প্যান্ডেল দূরে বসাতে হবে । অন্যদিকে, পুজো প্যান্ডেলে ঢোকা ও বেরনোর ক্ষেত্রে এন্ট্রি ও এক্সিট দুটো গেট করতে হবে । বাইরে বের হবার গেট বড় করতে হবে । এছাড়াও অগ্নিনির্বাপণের জন্য প্যান্ডেলের পাশেই জলের ব্যবস্থা রাখতে হবে ।

এদিন জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি মৌমন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী,…

  • পুজোতে পুলিশ পেট্রোলিং, বাইক পেট্রোলিং করা হবে ।
  • ভুলভ্রান্তি হলেও গুজবে কান দেবেন না ।
  • লক্ষ্মীপুজোর আগে দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে হবে ।
  • পুজো মণ্ডপে ডিজে কেউ বাজাবেন না । সরকারি নির্দেশ অমান্য করে কেউ ডিজে বাজালে আমরা ব্যবস্থা নেব । আমরা সাউন্ডের ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করব তাদেরও বলে দেওয়া হবে । যাতে কোনওভাবেই ডিজে ভাড়া দেওয়া না হয় ।
  • আমরা পুজোর সময় কোনও ঝামেলা চাই না । কোনও পুজো কমিটি যাতে পুজোয় চাঁদা নেবার ক্ষেত্রে জুলুম না করে সেদিও নজর রাখবে পুলিশ ।
  • বাজি পোড়ানোর ক্ষেত্রেও অনুমোদিত সবুজ বাজি ব্যবহার করতে হবে ।

এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিনলে ভুটিয়া বলেন, “পুজো প্যান্ডেলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে । জঞ্জাল সাফাইয়ের ম্যানেজমেন্টে আমাদের বড় সমস্যা হয় । পুজো প্যান্ডেলের ধারেকাছে আবর্জনা রাখা যাবে না ৷ এই বিষয়টি নিয়ে পুজো কমিটিগুলিকে সহযোগিতা করবে পুরসভা ৷”