banganews.net

দিল্লিতে সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপি সরকার ক্ষমতার আসার পরে চার মাস কেটেছে। গত চার মাসে সরকারের কাজ কেমন চলছে? সূত্রের খবর, বাংলায় দলের সঙ্গে সরকারের কাজে কতটা সমন্বয় রয়েছে, এই সব নিয়েই আলোচনা হয়েছে ওই সাংগঠনিক বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে উঠে আসবে দল ও সরকারের মধ্যে সমন্বয়ের একাধিক দিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেখানেই এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে রয়েছেন সুনীল বনসল-সহ একাধিক কেন্দ্রীয় নেতা। প্রসঙ্গত, বিজেপি নেতা সুনীল বনসল রয়েছেন বাংলার দায়িত্বে। সূত্রের খবর, গত চার মাসে সরকারের কাজের নানা দিক নিয়ে আলোচনার সঙ্গেই সরকারের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক স্তরে কী কাজ হচ্ছে, সেটাও রয়েছে আলোচনায়। চার মাসের বেশি সময় ধরে সরকারের কাজ কী হয়েছে, প্রশাসনের ভূমিকা কী রয়েছে সেগুলিরও পর্যালোচনার সম্ভাবনা রয়েছে বৈঠকে। সূত্রের খবর, সরকার-প্রশাসন এবং সংগঠনের মধ্যে সমন্বয় রক্ষা করাই মূল লক্ষ্য