November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

Internet Services in Central Delhi Were Suspended For 24 Hours: দিল্লিতে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল দিল্লি (Delhi) পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের (Janpath-Kartavya Path crossing) ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট মেট্রো ও ট্রেন চলাচলে কড়াকড়ি নিয়ে সরকারের সমালোচনা করার ঠিক কয়েক ঘণ্টা পরেই এই নির্দেশিকা জারি করা হল। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও এবং এমটিএনএল-এর কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, টেলিকমিউনিকেশনস (টেম্পোরারি সাসপেনশন অফ সার্ভিসেস) রুলস, ২০২৪-এর নিয়ম এবং টেলিকমিউনিকেশনস অ্যাক্ট ২০২৩-এর ধারা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। ইন্টারনেট বন্ধ থাকার ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদ্বার বাংলা সাহিব, বারাকহম্বা রোড, খান মার্কেট, লোধি রোড এবং জংপুরার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির একটি বড় অংশ বা সম্পূর্ণ এলাকা প্রভাবিত হতে পারে। গত জুলাই মাসেও জন্তর মন্তরে সিজেপি-র প্রতিবাদের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, যার ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।