November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

যন্তর মন্তরে অভিযানে যোগ দেওয়ার আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক জনপ্রিয় আন্তর্জাতিক YouTuber ধ্রুব রাঠি

ককরোচরা পথে নামার আগেই শুরু ধরপাকড়। আজ, শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। যদিও পুলিশ সেই বিক্ষোভে অনুমতি দেয়নি। এই আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। তবে আজ ভোরেই তাঁকে আটক করেছে পুলিশ। এমনটাই সূত্রের খবর। গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আজ ভোরে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ ধ্রুব রাঠির বাড়ি থেকেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। প্রায় ৫০ জন পুলিশের একটি বড় বাহিনী গিয়ে ধ্রুব রাঠির বাড়িতে হাজির হয় এবং সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করা হয়। ধ্রুব রাঠিকে আটক করার খবর সামনে আসতেই সরব হয়েছে ককরোচ জনতা পার্টি। নিঃশর্তে অবিলম্বে ধ্রুব রাঠিকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। ধ্রুব রাঠিকে সমর্থন জানিয়ে সিজেপি বলেছে, “সরকার যুব প্রজন্মকে ভয় পাচ্ছে যারা প্রশ্ন করে এবং চুপ করে থাকতে অস্বীকার করে।” যন্তর মন্তর জুড়ে তৈরি করা হয়েছে বজ্রআঁটুনি। সন্দেহজনক কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধরপাকড়ও চলছে। ইতিমধ্যেই সকাল থেকে কমপক্ষে ১৫০ জনকে আটক করা হয়েছে বলে খবর। শুক্রবার এক্স হ্যান্ডেলে ধ্রুব রাঠি পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেবেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচক ধ্রুব রাঠি। জার্মানিতে থাকেন তিনি। চলতি সপ্তাহেই ভারতে আসেন সিজেপির আন্দোলনে যোগ দিতে। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির আন্দোলনেও যোগ দেন।