সোমবার সংসদ এলাকায় নর্থ ব্লকে আগুন লাগার ঘটনা ঘটে ৷ কুণ্ডলীপাকানো কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক ৷ পরিস্থিতি সামলাতে দমকলের ছ’টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে ৷ এদিন সকালে কেন্দ্রীয় সচিবালয়ের নর্থ ব্লক থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে ছয়টি দমকল গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানিয়েছেন এক আধিকারিক ৷ পুলিশের এক আধিকারিক জানান, ভবনটিতে কিছু মেরামতির কাজ চলছিল ৷ যা থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান আধিকারিকদের। ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।কলকাতা থেকে ব্রিটিশেরা দেশের রাজধানী দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পরে দিল্লির রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক ও সাউথ ব্লক। কয়েক দিন আগে পর্যন্তও সেখানেই ছিল প্রধানমন্ত্রীর দফতর-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, কর্মিবর্গ দফতর। পরে নরেন্দ্র মোদি সরকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে 10টি নতুন বহুতল সচিবালয় ভবন তৈরি করে সেখানে সমস্ত মন্ত্রক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থির হয় নর্থ ব্লক ও সাউথ ব্লকে সংগ্রহশালা তৈরি হবে। সেই মতোই নর্থ ব্লকে থাকা অর্থমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রককে নতুন জায়গায় স্থানান্তর করা হয়। এদিন সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে ৷ এক আধিকারিক জানান, সকাল 11টা নাগাদ দিল্লি ফায়ার সার্ভিস ভবন থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া যায়। এরপরই সেখানে ছয়টি দমকল গাড়ি পাঠানো হয়। এর আগে শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা নর্থ ব্লকের পিছন দিকে কালো ধোঁয়া দেখতে পান। সেই ছবি তিনি সোশাল মিডিয়াতেও পোস্ট করেন। সেখানে শিবসেনা সাংসদ লেখেন, “সংসদের দিকে যাওয়ার সময় দেখলাম নর্থ ব্লকের পিছন দিক থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে। মনে হচ্ছে এটা অগ্নিকাণ্ডের ঘটনা। আশা করি সকলে নিরাপদে রয়েছেন। নিশ্চয়ই আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা হবে।”

দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস)-এর এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া মেলেনি। ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষ দ্রুত ছয়টি দমকল গাড়ি ঘটনাস্থলে পাঠায়। ডিএফএস-এর তথ্য অনুযায়ী, ভবনটিতে কিছু ভাঙার কাজ চলছিল, যা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সকাল 11টা নাগাদ ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া মাত্রই দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।