মধ্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু । মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা । প্রাথমিকভাবে জানা গিয়েছে স্থানীয় সময় বুধবার সকালে স্পেনের তোলেদো প্রদেশে ঘটনাটি ঘটেছে । মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিল দুটি উচ্চগতি সম্পন্ন ট্রেন। তার মধ্যে একটি ট্রেন কোনও একটি জায়গায় দাঁড়িয়েছিল । একই লাইনে পিছন থেকে এসে সামনের ট্রেনে ধাক্কা মারে আরেকটি ট্রেন । তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা । তার মধ্যে একটি ট্রেনে আছেন ৩৯৭ জন যাত্রী । অন্যটায় যাত্রীর সংখ্যা ১৪৭ । স্পেনের রেলওয়ের মুখপাত্র ইস্তার পাদিল্লা স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে । তবে মৃতের সংখ্যা এখন যা বলা হচ্ছে তার থেকে যে বেশি তা মোটের উপর নিশ্চিত । দুর্ঘটনার জেরে মাদ্রিদ থেকে কিউদাদ রিয়েল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ আছে । সূত্রের খবর, এই দুটির মধ্যে একটি ট্রেন স্পেনের সরকারের সংস্থা রেনফে-র । অন্য ট্রেনটি আইরিও নামে একটি বেসরকারি সংস্থার । গত জানুয়ারি মাসেও এই দুই সংস্থা পরিচালিত ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল ।

