ফের ভারতীয় আইটি কর্মীদের বড় ধাক্কা দিল আমেরিকা। TCS, Infosys সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড করল ট্রাম্প সরকার। PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় এই তথ্য়প্রযুক্তি কোম্পানিগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে।
বৃহস্পতিবারই এই বিষয়ে বড় ঘোষণা করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই বিষয়ে ওয়ার্ল্ড টেক জায়ান্ট মাইক্রোসফ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভান্স জানান, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (PERM) নিয়ম ভেঙে কর্মী নিয়োগ করেছে কোম্পানি। এই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি আগামী দিনে তারা যেন আরও বেশি সংখ্যক আমেরিকার কর্মীদের কোম্পানিতে নিয়োগ করেন, সেই বিষয়ে মাইক্রোসফ্টের কাছে আহ্বান জানানো হয়েছে।
মার্কিন শ্রম মন্ত্রকের তরফে বলা হয়, একই নিয়ম ভাঙার কারণে Cognizant, Infosys, TCS, Wipro, HCL, Capgemini, Adobe-কে PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে। এই প্রোগ্রাম থেকে সাসপেন্ড করার অর্থ, আমেরিকায় এবার ভারতীয় আইটি কর্মীদের স্থায়ী বাসবাসের সমস্যা তৈরি হবে। গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি না পেলেই এই অসুবিধার মুখে পড়বে ভারতীয় আইটি কর্মীরা।

