November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
জেলা

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪

রাজ্যে গো-হত্যা বন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় ভূমিকা নিল পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন ও পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে স্লটার হাউসের বাইরে বিনা অনুমতিতে গোরু জবাইয়ের অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নাজফুল হক, হেসামুদ্দিন শেখ, কেতাবুল শেখ এবং শামসুল হক। ধৃতদের বাড়ি হাজিপুরে এবং আইনাল বাবুরগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে অতর্কিতে হানা দেয়। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কেজি মাংস, কাটার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পর উদ্ধার হওয়া মাংস বিধি মেনে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। উল্লেখ্য, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ১৯৫০ সালের পশুহত্যা নিয়ন্ত্রণ আইন (ক্যাটল অ্যাক্ট) (Cattle Act 1950) কঠোরভাবে বলবৎ করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই আইন অনুযায়ী প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া গবাদি পশু হত্যা এবং ১৪ বছরের কম বয়সি পশুহত্যা নিষিদ্ধ; তবে অনুমোদিত স্লটার হাউসে পশুহত্যায় বাধা নেই।

সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এখানে গোমাতাকে হত্যা করতে দেওয়া যাবে না। এবারে পরিষ্কার তার যা ব্যাখ্যা করতে পারেন করবেন। এটা করতে পারবেন না।” পাশাপাশি, তিনি এও জানিয়েছিলেন যে, ‘যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন, এই রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না। আইন থাকার পরেও লুকিয়ে-চুরিয়ে এই কাজ চলছে। সব বন্ধ করা হবে।’ এবং ‘স্লটার হাউস আর গোমাতার উপরে হাত দেওয়া এক জিনিস নয়।’ প্রতিটি জীবের নির্দিষ্ট আয়ুষ্কাল থাকলেও বলপূর্বক হত্যার আওতায় গোমাতা পড়ে না বলে মন্তব্য করে তিনি শীঘ্রই এ বিষয়ে কড়া বিল আনার কথাও ঘোষণা করেন। এছাড়া বয়স্ক ও অসুস্থ গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালা, প্রতিষ্ঠান, পরিবার বা ব্যক্তিবিশেষকে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত সরকারি আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরদিনই সাগরদিঘিতে পুলিশের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *