নয়াদিল্লিঃ আজ বিকেলে দিল্লির এইমস হাসপাতালের অপারেশন থিয়েটার ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের এক ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অপারেশন থিয়েটার থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে পৌঁছয় দমকল। রোগী এবং তাঁদের আত্মীয়দের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *