আগের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি প্রচারে নেমে বলেছিলেন, ভোটে জিতলে প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পৌঁছে দেবেন তিনি। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি মানুষের । এবারের ২০১৯ লোকসভা ভোটের আগেও চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়ে দিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী জানালেন, ভোটে জিতে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দেশের ২০ শতাংশ দরিদ্রদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। অর্থাত্‍ দেশের প্রায় পাঁচ কোটি পরিবার এর ফলে উপকৃত হবেন বলে জানানো হয়েছে। দেশের দরিদ্র শ্রেণির মানোন্নয়নেই এই পদক্ষেপ করবে কংগ্রেস। এমনটাই জানিয়েছেন রাহুল। প্রকল্পের নাম হবে ‘ন্যায়’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *