সজল ব্যানার্জি, বাসন্তীঃ গত পাঁচ বছরে জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে কোন উন্নয়ন করেনি তৃণমূল সরকার। কেন্দ্রীয় প্রকল্পের ঘর বাড়ি থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। পাশাপাশি সুন্দরবন এলাকার নদী বাঁধ নির্মাণ হয়নি। এই সবকেই মূলত প্রচারের হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারি। বুধবার তিনি দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী ব্লকের বিভিন্ন জায়গায় প্রচার সারেন মূলত পায়ে হেঁটেই। এদিন বাসন্তীর কুলতলি, পালবাড়ি, সোনাখালী ও বাসন্তী বাজার এলাকায় প্রচার করেন এই চিকিৎসক প্রার্থী। এই লোকসভায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল ও বামেদের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর থাকলেও এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে আশাবাদী এই বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *