এবার ডিটেনশন ক্যাম্প নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধি। প্রধানমন্ত্রী দেশবাসীকে মিথ্যে বলেছেন বলেও অভিযোগ করলেন।বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভিডিও ট্যুইট করেন রাহুল। ভিডিওটি অসমের মাটিয়ায় ডিটেনশন ক্যাম্পের। সঙ্গে দিল্লির রামলীলা ময়দানে মোদির ভাষণের একাংশ। যেখানে দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই বলে বুক ঠুঁকে বলেছিলেন প্রধানমন্ত্রী। মিথ্যা খবর ছড়ানোর জন্য, কংগ্রেস ও শহুরে নকশালদের তোপও দেগেছিলেন। অসমের ডিটেনশন ক্যাম্পের ছবি দেখিয়ে, এবার মোদিকেই পাল্টা মিথ্যেবাদী প্রমাণের কৌশল নিলেন রাহুল। যদিও দেশে কোনও ডিটেনশন ক্যাম্পের অস্বিত্ব স্বীকার করতে নারাজ গেরুয়া শিবির। দেখুন দেই ভিডিও –

https://twitter.com/RahulGandhi/status/1210062130415693825