ঝাড়গ্রাম: ভোটের দামামা বেজে গেছে। শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলির প্রচার। এরই মধ্যে জঙ্গলমহল থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ঘ্টনাস্থল জঙ্গলমহল ভুক্ত ঝাড়গ্রামের বেলপাহাড়ি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি ফাঁড়ির পচাপানি গ্রামে একটি পুকুর খনন করতে গিয়ে মাটির নীচ থেকে ওয়ান শাটার একটি বন্দুক পাওয়া যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার হওয়া বন্দুক টি নিয়ে যায়। কিভাবে এখানে বন্দুক টি এলো তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ভোটের আগে আগ্নেয়া উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *