একদিকে মোদির বিরুদ্ধে তেজ বাহাদুর অপর দিকে সুপার স্টার রজনীকান্ত টক্কর হবে হাডাহাড্ডি। ভোটের আগে রীতিমতো চমকে দিলেন রজনীকান্ত। আগে জানিয়েছিলেন, এ বছর লোকসভা ভোটে তিনি বা তাঁর দল কেউই ভোটে লড়বে না। কিন্তু প্রথম দফার ভোটের দশদিন আগে তিনি জানিয়ে দিলেন এবারেই নির্বাচনে লড়ছেন তিনি। আর লড়ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসীতে। একই সঙ্গে ওয়ানড় থেকে রাহুলের বিরুদ্ধেও লড়ার ইঙ্গিত দিয়েছেন রজনীকান্ত । রজনীকান্ত কথায়, আমরা প্রধানমন্ত্রীকে গোটা দেশের চৌকিদারির দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তিনি তা পালন না করে, শুধু মুষ্টিমেয় কয়েক জনের স্বার্থ রক্ষা করছেন। তিনি যেভাবে গোটা দেশকে চৌকিদার বানানোর পরিকল্পনা করছেন, তাতে আমরা অস্তিত্বের সংকটে ভুগছি। মাঝে মাঝে মনে হচ্ছে, এই দেশে চৌকিদার না হলে বাস করা যাবে না। আমারও দুই একবার মনে হয়েছে, অভিনয় ছেড়ে চৌকিদারি শুরু করি। প্রধানমন্ত্রীকে তোপ দাগলেও বিরোধীদের সঙ্গেও যে তিনি নেই তাও স্পষ্ট করেছেন রজনীকান্ত। তাঁর দাবি, “বিরোধীরা নিজেদেরই বিশ্বাস করতে পারে না। ওরা জিতলে একেক দিন একেক জন প্রধানমন্ত্রী হবেন। তাঁর চেয়ে আমার তৈরি চতুর্থ ফ্রন্টকে ভোট দিন।” ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *