November 22, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

সিএএ আসলে ব্রিটিশদের আনা রাওলাট আইনের সমান: উর্মিলা মাতন্ডকর

নাগরিকত্ব সংশোধিত আইন আসলে ব্রিটিশদের আনা কুখ্যাত রাওলাট আইনের সমান। মহাত্মা গান্ধীর মৃত্যুদিবস উপলক্ষে পুনের গান্ধী ভবন থেকে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী উর্মিলা মাতন্ডকর। তবে সেইসঙ্গেই সিএএ বিরোধিতায় বক্তব্য বলতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সালও গুলিয়ে ফেললেন তিনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন তিনি। আসলে প্রথম বিশ্বযুদ্ধের সালকে বেমালুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল বলে দেন উর্মিলা। উর্মিলা মাতন্ডকর বলেন, ‘‌১৯১৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা জানত যে ভারতে অশান্তির পরিবেশ আরও বাড়বে। সেজন্যই ভারতীয়দের দমন করার জন্য দেশে রাওলাট আইন নিয়ে আসে তারা। সেই ১৯১৯ সালের আইন এবং ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন ইতিহাসের পাতায় ‘কালো আইন’ হিসাবে রেকর্ড করা থাকবে।’‌ এদিকে, এভাবে বিশ্বযুদ্ধের সাল ভুল বলায় সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।‌