হক জাফর ইমাম, মালদাঃ অগ্নিদগ্ধ অবস্থায় যুবক ও যুবতী উদ্ধার করল মালদা মানিকচক থানার সুভাষ সরণি এলাকার বাসিন্দারা। গলবাল সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধ ওই যুবকের। অন্যদিকে ওই যুবতী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে মালদা চাঁচল থানার থাভাটি এলাকার বাসিন্দা ওই যুবককে গতকাল রাত্রে ফোন করে ডাকে মানিকচকের মথুরাপুরের সুভাষ সরণীর বাসিন্দা মিনু সাহা। স্থানীয় সূত্রে জানা যায় তাদের মধ্যে ঘনিষ্ঠ ছিল। এদিন রাত্রে তাদের মধ্যে বচসা হয়। এরপরই ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা ওই দুই যুগলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। জানা যায় আজ সকালে মৃত্যু হয় ওই যুবকের। তবে কি কারণে ঘটনা ঘটলো তা জানা যায়নি। মৃতের কাকা শেখ কাতুস জানান তাদের মধ্যে ঘনিষ্ঠ ছিল। তার ভাতিজা কে ফোন করে ডাকা হয়। গোপনঅঙ্গে আঘাত করে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছেন শেখ কাতুস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *