শনিবার বিকেলে শেওড়াফুলি লোকাল যখন শ্রীরামপুর স্টেশনে ঢুকছিল তখন স্টেশনের আগেই দুর্ঘটনাটি ঘটে। শেওড়াফুলি লোকাল সোজা গিয়ে ধাক্কা মারে ওই লাইনেই লাইন মেরামতির কাজ করা একটি লোকো ইঞ্জিনে। স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কম থাকে। তাই খুব ভয়ংকর এক দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে। তবে শেওড়াফুলি লোকালের ধাক্কায় লোকো ইঞ্জিনটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ক্ষতি হয়েছে শেওড়াফুলি লোকালের সামনের অংশেরও। দুর্ঘটনার জেরে লোকো ইঞ্জিনের চালক সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন শেওড়াফুলি লোকালের যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *