ফের বড় ধস শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজারে লেনদেন শুরু হতেই ১৮০০ পয়েন্ট পতন সেনসেক্সে। সূচকের পতনের জেরে নিফটি চলে যায় ১০ হাজারের নিচে। নিফটি পড়ে ৪৭০ পয়েন্ট। নিফটি গিয়ে দাঁড়ায় ৯৯৮৮.০৫-এ। ১৮২১ পয়েন্ট পতনের জেরে সেনসেক্স দাঁড়ায় ৩৩৮৭৬.১৩ পয়েন্টে। এরপর যত লেনদেন এগোয় তত পড়তে থাকে সূচক। সকাল ১১টা নাগাদ সূচক পড়ে যায় ২২৫০ পয়েন্ট।

