প্রয়াত বড়মা বীণাপানি দেবী

কলকাতাঃ  প্রয়াত হলেন বীণাপানি দেবী। আজ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এসএসকেএম হাসপাতালের চিকিত্সক জানালেন, সন্ধে ৮টা ৫২ মিনিটে থেমে যায় তাঁর হৃদস্পদন। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বড়মা। রবিবার সন্ধেয় এসএসকেএম হাসপাতালে নিয়ে আনা হয় বড়মাকে। বেশ কয়েকদিন ধরে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার অবস্থা খারাপ হওয়ায় গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হয় বড়মাকে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে। মঙ্গলবার বিকেলে বড়মাকে হাসপাতালে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসকরা জানান বড়মার মৃত্যু সংবাদের কথা। মৃত্যু সংবাদের পাওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, গান স্যালুটে শেষশ্রদ্ধা জানানো হবে বড়মাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *