নয়াদিল্লি: করোনা ভাইরাসের যুদ্ধে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই করছে যারা। তাদের ধন্যবাদ জানাবে দেশের সশস্ত্র বাহিনী। শুক্রবার একথা ঘোষণা করলেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। করোনা চিকিত্‍সায় যুক্ত হাসপাতালগুলিকে ফ্লাইপাস্টে ধন্যবাদ জানাবে ভারতীয় বায়ুসেনা। ২টো ফ্লাইপাস্টের মধ্যে একটি ফ্লাইপাস্ট শ্রীনগর খেকে ত্রিবান্দ্রমে এবং অপর ফ্লাইপাস্ট অসমের ডিব্রুগড় থেকে গুজরাতে কচ পর্যন্ত কোবিদ হাসপাতালের উপর ফুল ছড়াবে। চিকিত্‍সক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকেই সম্মান জানাবে।