November 22, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
মালদা

মালদার বালুরচরে মহাবীর মন্দির থেকে হনুমান জয়ন্তীর উপলক্ষে কলস যাত্রা

হক জাফর ইমাম, মালদা: হনুমান জয়ন্তী উপলক্ষে মালদা শহরে কলস যাত্রা পরিক্রমা করে। বুধবার সকালে মালদা শহরের বালুরচর এলাকায় মহাবীর মন্দির থেকে সুসজ্জিত এই কলস যাত্রা শুরু হয়। সারা শহর পরিক্রমা করে কলস যাত্রা শেষ হয় মন্দির প্রাঙ্গণে। হাজারো পুণ্যার্থী এই যাত্রায় অংশগ্রহণ করেন। শতাধিক মহিলা নতুন বস্ত্র পরিধান করে মাথায় মাটির কলসি নিয়ে এই কলস যাত্রায় অংশ নেন। বাদ্যযন্ত্রের সহযোগে ভক্তি সংগীত পরিবেশন করেন ভক্তরা। ঘোড়া গাড়ীতে চেপে রাম,লক্ষণ, সীতা ও হনুমান সেজে

শিশুরা এই যাত্রায় অংশ নেয়।হনুমানের ছবি নিয়ে ভক্তরা সারা শহর পরিক্রমা করে। হনুমান জয়ন্তী উপলক্ষে আগামী কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মহাবীর মন্দিরে। মন্দিরের সেবায়েত পন্ডিত গজানন্দ মিশ্র জানিয়েছেন, হনুমান জয়ন্তি উপলক্ষে বুধবার সকাল ৮ টা নাগাদ, একটি শোভাযাত্রা বেড়ায়। সারা শহর পরিক্রমা করে আবার মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়। বুধবার সন্ধ্যায় হনুমান মূর্তির অভিষেক করা হয়। বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে রামায়ন পাঠ করা হবে। শুক্রবার হনুমান জয়ন্তীর দিন প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মন্দির প্রাঙ্গণে হনুমান জয়ন্তী উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *