ফের পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হল গুজরাতের সুরত। বাড়ি ফিরে যাওয়ার দাবি নিয়ে শনিবার রাস্তায় নেমেছিলেন কয়েক’শ পরিযায়ী শ্রমিক। বিক্ষোভে বাধা দিতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। ভিড় সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। বেশ কয়েক জন আহতও হন।

https://twitter.com/aravindchaudhri/status/1258992813037027329