করোনায় দেশে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়াল। মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩৩৭ জন। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৪২৫ জন এবং প্রাণ গিয়েছে মোট ৪৩৩৭ জনের।

