হক জাফর ইমাম, মালদা: ভোট দেওয়াকে কেন্দ্র করে বুথের ভেতরে কংগ্রেস আর তৃণমূলের সংঘর্ষ।কংগ্রেসের এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রকাশ্যে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই ঘটে ঘটনা।এরপর রতুয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রের লক্ষীতলা মাটিয়ারী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *