আগামী মরসুমের জন্য গোয়ার ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তার নাম কোচ হিসেবে ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ৩৮ বছর বয়সি ফ্রান্সিসকো মালয়েশিয়ার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি-রও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভারতের অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ দলেরও কোচ ছিলেন তিনি। সহকারী কোচের দায়িত্ব সামলেছেন বাংলাদেশের শেখ রাসেল ক্লাবেরও। যদিও বাঙালিদের কাছে ইনি কিছুটা অপরিচিত, কিন্তু ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট পরিচিত মুখ ফ্রান্সিসকো।