নয়াদিল্লিঃ আজ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল দিল্লির শাস্ত্রী ভবনে। এদিন শাস্ত্রী ভবনের ৭ তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর চেষ্টা। এদিকে, আগুন লাগার ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইট করে তিনি লেখেন, ‘‌মোদিজি ফাইল পুড়িয়ে দিচ্ছেন। কিন্তু আপনি রক্ষা পাবেন না। আপনার বিচারের দিন আসছে।’‌ এই শাস্ত্রী ভবন সেন্ট্রাল দিল্লিতে অবস্থিত। এখানে সমাজকল্যান মন্ত্রক, আইন মন্ত্রক, তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *