হরিয়ানাঃ নিজের আট বছরের মেয়েকে চার মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নাকি প্রতিদিন নানা ভাবে বাবার কাছে যৌন হেনস্থার স্বীকার হত আট বছরের বালিকা। গত কয়েকমাসেই তাঁর আচরণে অস্বাভিকত্ব দেখে প্রতিবেশীরা খোঁজ খবর নেওয়া শুরু করেন। তখনই বালিকা জানান গত কয়েক মাস ধরে নিজেরই বাবার লালসার স্বীকার হচ্ছে সে। সেকথা জানার পরেই স্থানীয় স্থানায় জানান প্রতিবেশীরা। এসিপি সামশের সিং জানিয়েছেন, প্রতিদিনই মদ্য পান করে এসে তার বাবা যৌন নির্যাতন চালাত বালিকার উপর। গত কয়েকমাস ধরে তাকে ধর্ষণও করে অভিযুক্ত। বালিকাকে উদ্ধার করে হোমে রাখা হয়েছে। সেখানে তার কাউন্সিলিং করানো হচ্ছে।

প্রতীকী ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *