আলিপুরদুয়ারঃ ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। কালচিনি থানার রাজাভাত চা বাগানের ঘটনা। অভিযোগ, সোমবার পাঁচ ও সাত বছর বয়সের দুই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর। ঘটনায় মঙ্গলবার দুই শিশুর পরিবার পৃথকভাবে কালচিনি থানায় অভিযোগ দায়ের করেছে। কালচিনি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দুই নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *