প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এদিন কাপুরুষ বলেও তোপ দাগেন রাহুল গান্ধী । রাহুল গান্ধী বলেন, আমাদের কাপুরুষ প্রধানমন্ত্রী বলছেন কেউ আমাদের ভূখণ্ডে ঢোকেনি। গোটা বিশ্বে ভারতই একমাত্র দেশ যার ১২০০ বর্গ কিলোমিটার এলাকা অন্য কোনও দেশ দখল করে বসে রয়েছে। আর উনি নিজেকে দেশভক্ত বলে বেড়াচ্ছেন।রাহুল আরও বলেন, দেশের সবাই জানে, চিন আমাদের ভূখণ্ডে ঢুকেছে। এটা কেন ধরনের দেশভক্তি! আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে ১৫ মিনিটে চিনকে আমাদের এলাকা থেকে উত্খাত করে দিতাম। রাহুলের দাবি, আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল তখন চিনের সাহস হয়নি ভারতের ভূখণ্ডে এক পাও বাড়ানোর।

