রকারের অর্থনৈতিক সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়। আদালতে মামলা দায়ের করে আর্থিক প্যাকেজ পাওয়া যায় না। সুপ্রিম কোর্টকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কেন্দ্র। যার সহজ অর্থ করলে দাঁড়ায়, আর্থিক নীতি সংক্রান্ত কোনও বিষয়ে সর্বোচ্চ আদালত চাইলেও কেন্দ্র জবাবদিহি করবে না। লকডাউনের সময় মোরাটরিয়ামে ইএমআইয়ের উপর সুদ সংক্রান্ত মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে একটা হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। যাতে স্পষ্ট বলা হয়েছে,’আলাদা আলাদা সেক্টরকে আর নতুন করে আর্থিক সাহায্য করা সম্ভব নয়। আর কেন্দ্রের আর্থিক পলিসিতে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়।’

