মেট গালা-২০১৯ নোটস অন ফ্যাশান এই থিমকে মেট গালার রেড কার্পেটে হাজির হয়েছিলেন বিভিন্ন সেলিব্রিটিরা। সেই তালিকায় বাদ জাননি প্রিয়াঙ্কা চোপড়াও। এই নিয়ে তৃতীয় বারের জন্য মেট গালার রেড কার্পেটে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বিয়ের পর এই প্রথমবার একসঙ্গে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন তাঁরা। এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ব্র্যান্ডের রুপোলি গাউন, যার সঙ্গে রয়েছে রং-বেরঙের

পালক। যার সঙ্গে পরে ছিলেন থাই হাই পোলকা ডটেট টাইটস। যার সঙ্গে ম্যাচিং করে মাথায় পরেছিলেন রুপোলি ক্রাউন। অন্যদিকে নিক জোনাসের পরনে ছিল ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ব্র্যান্ডের সাদা স্যুট। পায়ে ক্রিশ্চিয়ান লোবোটিনের ডিজাইন করা জুতো। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা চোপড়ার এই মেট গালা ২০১৯-এর রেড কার্পেটের লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

https://www.youtube.com/watch?v=4Vl_qJzdMs4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *