যাত্রীদের সুবিধার্থে একজোড়া ইন্টারসিটি এক্সপ্রেস স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। আগামী ১৫ জানুয়ারি এই পরিষেবা শুরু হবে। সকাল ৫টা বেজে ৪০ মিনিটে ধানবাদ থেকে ছাড়বে ধানবাদ-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস স্পেশাল। রাঁচি পৌঁছবে সকাল ৯টা ৪০ মিনিটে। সেটি ওইদিনই রাঁচি থেকে সন্ধ্যা ৭টা বেজে ৫ মিনিটে রওনা দিয়ে রাত ১১টা বেজে ১০ মিনিটে ধানবাদ ঢুকবে। এই ট্রেনে একটি এসি চেয়ার কার, ১১টি দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার, তিনটি জেনারেল সেকেন্ড ক্লাস (সিটিং) কোচ থাকবে। মাত্র তিনটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি- চন্দ্রপুরা, বোকারো স্টিল সিটি এবং মুড়ি।