গাজিপুর, টিকরি, সিঙ্ঘু সীমানা যেন যুদ্ধক্ষেত্র। রাস্তা জুড়ে থরে থরে সাজানো কংক্রিটের ব্যারিকেড। ৩-৪ স্তরে কাঁটাতারের বেড়া। তার ঠিক পিছনেই আবার কংক্রিটের ব্যরিকেডের মাঝে ঢালাইয়ের কাজ চলছে। প্রতিটি ব্যারিকেডের ঠিক পরে রাস্তায় পুঁতে রাখা হয়েছে সার সার গজাল আর পেরেক। তিন-চার স্তরীয় ব্যারিকেডের পিছনে আড়াআড়ি ভাবে দাঁড় করানো পুলিশের গাড়ি, বাস। কৃষক আন্দোলন ঠেকাতে মোদি সরকারের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ টুইটবার্তায়রাহুল গান্ধীর বার্তা, ‘ভারত সরকার, সেতু তৈরি করুন, দেওয়াল নয়।’ টুইটে গাজিপুর, টিকরি, সিঙ্ঘু সীমানার ছবিও জুড়ে দিয়েছেনরাহুলে।

