সুপ্রিম কোর্টে পরবর্তী বিচারপতি হিসাবে এন ভি রমান্নার নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। আগামী ২৩ এপ্রিল তিনি অবসর নেবেন। তার অবসরের পরেই তাঁর উত্তরসূরী হিসাবে এনভি রামান্না নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হবেন। সংবাদসংস্থা সূত্রে খবর, গত সপ্তাহের শুক্রবার বিচারপতি বোবদের কাছে কেন্দ্রের তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা জানতে চান। সেই চিঠির উত্তরেই প্রধান বিচারপতি বোবদে নাকি এন ভি রমান্নার নাম প্রস্তাব করেন।

