উত্তরপ্রদেশ, পঞ্জাব, মহারাষ্ট্রের নাইট কার্ফুর পর এবার ৬০ ঘণ্টার লকডাউন মধ্যপ্রদেশের শহরাঞ্চলে ৷ আগামীকাল অর্থাৎ, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই লকডাউন চলবে ৷ ৬০ ঘণ্টার এই লকডাউন চলবে মূলত মধ্যপ্রদেশের শহরাঞ্চলগুলিতে। যাতে নতুন করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। করোনা সংক্রমণে লাগাম টানতেই এই নয়া সিদ্ধান্ত বলে সাফ জানিয়েছে শিবরাজ সরকার।
মধ্যপ্রদেশের শহরাঞ্চলে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত লকডাউন
Byবঙ্গনিউজ
Apr 8, 2021
