উত্তরপ্রদেশ প্রকাশ্যে গুলি করে খুন করে দেওয়া হল উত্তর প্রদেশের আগ্রা আদালতের নবনিযুক্ত বার কাউন্সিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট দর্ভেশ যাদবকে (৩৮) । গুলি করে খুন করল তাঁরই সহকর্মী আইনজীবী মণীশ শর্মা৷ তারপর নিজেকেও গুলি করে আত্মহত্যার চেষ্টা করে মণীশ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি৷। গতকাল তাঁকে বার কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়েছিল। আর আজই গুলিতে মৃত্যু হল তাঁর।  এদিন দুপুর ২.‌৩০ নাগাদ বার কাউন্সিলের একটি সম্বর্ধনা সভায় তিনি অংশ নিচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘাতক মনীষ শর্মা সেই সময়েই খুব কাছ থেকে গুলি চালায়। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীনই এই গুলি চালনার ঘটনা ঘটে। হঠাৎই মনীষ রিভলবার বের করে গুলি করে বসে। লুটিয়ে পড়েন দর্ভেশ। পরে তাঁকে স্থানীয় পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *