মালদা, হক জাফর ইমামঃ পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী খয়রাদিপাড়া যুব সংঘের পরিচালনায় পবিত্র ঈদ উপলক্ষে এক বিরাট জমজমাট মাহফিলে কাওয়ালীর আয়োজন করা হয়।এই মাহফিলে কাওয়ালীতে উত্তরপ্রদেশ হইতে আগত কাওয়াল সম্রাট আমজাদ ঝংকার এবং তার বিপরীত পক্ষে ছিলেন মহতার্মা মধু রানী তামান্না ।এই মহিলা এবং পুরুষদের মধ্যে কাওয়ালীর মাধ্যমে তাদের মধ্যে তরজা চলে এবং প্রতিযোগিতা চলে ।তাদের তর্জা প্রতিযোগিতায় আপামর দর্শকরা প্রচুর আনন্দ উপভোগ করে এবং এই কাওয়ালী কে ঘিরে এলাকায় দর্শকের ঢল নামে। ক্লাব উদ্যোক্তা সুরাজ নাদাপ জানান যে বর্তমানে কাওয়ালীর প্রচলন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই সেই কাওয়ালী প্রচলন কে ধরে রাখার জন্যই তাদের যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে কাওয়ালীর প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *