দ্বিতীয়বার কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন। এই নিয়ে পর পর দু’বার কেরলে ক্ষমতায় এল সিপিএম নেতৃত্বাধীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট। এর আগে এই রাজ্যে একই দল পর পর দু’বার ক্ষমতায় আসেনি। সেক্ষেত্রে আজকের দিনটি ঐতিহাসিক বটে। কেরলে করোনা সংক্রমণ লাগামছাড়া। তাই বুধবার শেষ পর্যন্ত হাইকোর্ট শপথ গ্রহণের অনুমতি দেয়। এদিন করোনা বিধি মেনে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের তত্ত্বাবধানে শপথ নিলেন বিজয়ন। পরে টুইট করে জানিয়ে দিলেন সেকথা। বিজয়নকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি, পড়শি রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

